Feature NewsNewsRecent NewsSocial Welfare News

জনগণনা ২০২৭: কীভাবে করবেন সেলফ এনুমারেশন? জেনে নিন ধাপে ধাপে পুরো প্রক্রিয়া!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:জনগণনা ২০২৭-এ প্রথমবারের মতো নাগরিকদের জন্য চালু হয়েছে সেলফ এনুমারেশন (Self Enumeration)-এর সুবিধা। এর মাধ্যমে পরিবারের প্রধান বা তাঁর অনুমোদিত কোনো প্রাপ্তবয়স্ক সদস্য বাড়িতে বসেই অনলাইনে জনগণনার তথ্য জমা দিতে পারবেন।

এক নজরে সেলফ এনুমারেশন

🔹 ওয়েবসাইট: https://se.census.gov.in

🔹 কারা করতে পারবেন?

পরিবারের প্রধান অথবা তাঁর অনুমোদিত প্রাপ্তবয়স্ক সদস্য।

🔹 প্রথম ধাপ:

পোর্টালে গিয়ে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন ও ক্যাপচা পূরণ।

🔹 নিবন্ধন:

পরিবারের প্রধানের নাম ও একটি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন। ই-মেল দেওয়া ঐচ্ছিক।

🔹 মোবাইল নম্বর:

একটি পরিবারের জন্য একটি মাত্র মোবাইল নম্বর ব্যবহার করা যাবে।

🔹 ভাষা নির্বাচন:

নিজের পছন্দের ভাষায় ফর্ম পূরণের সুযোগ রয়েছে।

🔹 OTP যাচাই:

রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি দিয়ে লগ-ইন সম্পন্ন করতে হবে।

🔹 ঠিকানা ও অবস্থান:

জেলা, পিন কোড, এলাকার নাম লিখে ডিজিটাল মানচিত্রে বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করতে হবে।

🔹 তথ্য পূরণ:

পোর্টালের নির্দেশিকা ও FAQ দেখে পরিবারের সব তথ্য নির্ভুলভাবে দিতে হবে।

🔹 চূড়ান্ত ধাপ:

‘Preview’ দেখে তথ্য মিলিয়ে ‘Confirm and Submit’-এ ক্লিক করতে হবে।

গুরুত্বপূর্ণ:

ফাইনাল সাবমিট করার পর আর কোনো তথ্য সংশোধন করা যাবে না। তাই জমা দেওয়ার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

মনে রাখবেন:

* পরিবারের জন্য একটি মাত্র মোবাইল নম্বর ব্যবহার করা যাবে।

* পরিবারের প্রধান অথবা তাঁর অনুমোদিত প্রাপ্তবয়স্ক সদস্যই সেলফ এনুমারেশন করতে পারবেন।

* একবার ফাইনাল সাবমিট করলে আর কোনো তথ্য সংশোধন করা যাবে না।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *