কীর্তন শিল্পী ভাতা নিয়ে বিধানসভায় বিস্ফোরক অভিযোগ রুদ্রনীলের!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:কীর্তন শিল্পীদের ভাতা প্রকল্প নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। তাঁর অভিযোগ, মাসে ৪,০০০ টাকা ভাতা দেওয়ার নামে ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে প্রায় ২.৫ লক্ষ ভুয়ো শিল্পীর নাম তালিকাভুক্ত করা হয়েছে।
বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি দাবি করেন, এই খাতে প্রায় ১,২০০ কোটি টাকা ব্যয় দেখানো হলেও তার বড় অংশ নাকি তৃণমূলের কর্মী-সমর্থকদের কাছে পৌঁছেছে। সরকারের কাছে পুরো বিষয়টির স্বচ্ছ তদন্ত ও প্রকৃত উপভোক্তাদের তালিকা প্রকাশের দাবি জানান তিনি।
