Feature NewsNewsPoliticsPublic Interest NewsRecent News

দিল্লিতে শুভেন্দু, বাংলার উন্নয়ন থেকে মন্ত্রিসভা—বড় বৈঠকে নজর সবার!!!

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার দিল্লি সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর গত ৯ মে রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেওয়ার প্রায় দুই সপ্তাহের মাথায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর জাতীয় রাজধানীতে পৌঁছানোর কথা। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফেরার পর শুক্রবার তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও শুভেন্দুর পৃথক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক অগ্রাধিকার, রাজ্যের উন্নয়ন প্রকল্প এবং আগামী দিনের রণকৌশলই আলোচনার মূল বিষয় হতে পারে বলে মনে করা হচ্ছে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, বিনামূল্যে বাস পরিষেবা এবং ‘আয়ুষ্মান ভারত’ চালুর মতো পদক্ষেপ ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে।

এদিকে, বাংলার মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও দিল্লিতে পৌঁছেছেন। রাজনৈতিক মহলের অনুমান, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরই নতুন মন্ত্রীদের নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ফলে শুভেন্দুর এই দিল্লি সফর রাজ্যের ভবিষ্যৎ প্রশাসনিক দিক নির্ধারণে বিশেষ তাৎপর্য বহন করতে চলেছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *