বৃহস্পতিবার, নভেম্বর 19, 2026
07:43:36 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজ্য সড়কে নির্মাণ সামগ্রীর স্তূপ,দুর্ঘটনার আশঙ্কা পটাশপুরে

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজ্য সড়কে ফেলে রাখা হয়েছে বালি ও পাথরের চিপস। রাস্তা সংকীর্ণ হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা, প্রশাসনের পদক্ষেপ দাবি এলাকাবাসীর।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজ্য সড়কের উপর দিনের পর দিন ফেলে রাখা হচ্ছে বালি, পাথরের চিপস-সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। পটাশপুর-২ নম্বর ব্লকের বাবুইদাঁড়ি থেকে আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত রাস্তার একাংশ কার্যত দখল হয়ে থাকায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি ও পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কয়েকজন ব্যবসায়ী ও ঠিকাদার রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখছেন। এর ফলে সংকীর্ণ হয়ে পড়ছে রাজ্য সড়ক। প্রতিদিন স্কুলপড়ুয়া, পথচারী ও বাইক আরোহীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।এলাকাবাসীর আরও দাবি, রাস্তার উপর ছড়িয়ে থাকা বালি ও পাথরের চিপসের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে দিনের পর দিন রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। অবিলম্বে সমস্ত নির্মাণ সামগ্রী সরিয়ে রাস্তা দখলমুক্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন