বৃহস্পতিবার, নভেম্বর 19, 2026
07:43:31 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাংলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া,বৈঠকে শমীক ভট্টাচার্য

বাংলায় বাণিজ্য, শিক্ষা ও খনি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে বিজেপির রাজ্য দপ্তরে শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:বাংলায় বাণিজ্য, শিক্ষা ও খনি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে বিজেপির রাজ্য দপ্তরে এলেন অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল। বুধবার রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

কনসাল জেনারেল জানান, বাংলায় অস্ট্রেলিয়ার জন্য নতুন বাণিজ্যিক সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখাই তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য। তাঁর মতে, বাঙালিরা মেধাবী, আধুনিক ও ব্যবসায়িক মানসিকতাসম্পন্ন। তাই অনুমানের ভিত্তিতে নয়, সরাসরি আলোচনা ও তথ্য সংগ্রহের মাধ্যমে সম্ভাবনা যাচাই করছেন তাঁরা।

শিক্ষা ক্ষেত্রেও অস্ট্রেলিয়ার আগ্রহের কথা জানান তিনি। ভারতের বিভিন্ন প্রান্তে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলির যোগাযোগ বাড়ছে এবং বিদেশি শাখা ক্যাম্পাস খোলার উদ্যোগও চলছে। পাশাপাশি খনি পরিষেবা ক্ষেত্রেও সহযোগিতার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।আগামী মাসে অনুষ্ঠিতব্য IMME সম্মেলনে অস্ট্রেলিয়া থেকে ৫০টিরও বেশি সংস্থা-সহ বৃহত্তম প্রতিনিধি দল অংশ নেবে বলেও জানান কনসাল জেনারেল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন