বৃহস্পতিবার, নভেম্বর 19, 2026
07:43:34 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দিনহাটায় শীতলাবাড়ি মন্দিরের নীচের গোডাউনে ভয়াবহ আগুন,রাতভর দমকলের তৎপরতা

কোচবিহারের দিনহাটার পালপাড়ায় বড় শীতলাবাড়ি মন্দিরের নীচে গোডাউনে ভয়াবহ আগুন।রাত আড়াইটে নাগাদ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে দমকলের চারটি ইঞ্জিন।

তপন রায়,মানুষের মতামত:দিনহাটার পালপাড়া সংলগ্ন বড় শীতলাবাড়ি মন্দিরের নীচে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার গভীর রাতে এই আগুন লাগে। গোডাউনে মজুত দাহ্য পদার্থের ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ ব্যবসায়ী সুবীর ভৌমিকের গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছয় দিনহাতা দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন। পরে কোচবিহার থেকেও একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে যোগ দেয়।

দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘন কালো ধোঁয়ায় সমস্যায় পড়েন দমকলকর্মীরা। গোডাউনে প্রবেশের রাস্তা সংকীর্ণ হওয়ায় ধোঁয়া বের করতেও অসুবিধা হয়। পরিস্থিতি সামাল দিতে বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়। পাশাপাশি গোডাউনে প্রবেশের সুবিধার্থে একটি দেওয়ালও ভাঙা হয়।কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাতা দমকল বিভাগ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন