তৃণমূল আমলের পঞ্চায়েত দপ্তরের দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েত প্রধানদের ক্ষমতায় রাশ,৭ হাজারের বেশি কর্মী নিয়োগ এবং গ্রামীণ পরিষেবায় স্বচ্ছতা ফেরানোর পরিকল্পনা—রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে নতুন করে সাজানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে “মানুষের মতামত” কে জানালেন পঞ্চায়েতমন্ত্রী। জানালেন আগামী দিনের কর্মপরিকল্পনাও।
জয় চক্রবর্তী: মানুষের মতামত: পঞ্চায়েত দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের কাজ থেকে শুরু করে প্রান্তিক মানুষ বা গ্রামের মানুষের দৈনন্দিন চাহিদা এবং পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে ই এই গুরুত্বপূর্ণ পঞ্চায়েত দপ্তর কিভাবে সামলাচ্ছেন?
দিলীপ ঘোষ : সাধারণ মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন, তার জন্যই আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছি। মানুষের চাহিদা এবং পরিষেবা নিয়েই পঞ্চায়েত দপ্তর। গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল তার সঙ্গে ১২৫ দিনের কাজ সবটাই পঞ্চায়েত দপ্তরকে সামলাতে হয়। পূর্বতম তৃণমূল সরকার তাদের মত করে এই দপ্তর চালিয়েছে। এবং সেখানে পরিষেবা এবং মানুষের পাশে থাকার বিষয়টির থেকেও বড় হয়ে উঠেছে দুর্নীতি। পানীয় জল পৌঁছানোর নাম করে দুর্নীতি হয়েছে। আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। এছাড়া বিভিন্ন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। তৎকালীন সময়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দিয়েছে। ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়াতে টাকা আটকে গেছে। এবার এই বিষয়গুলো হবে না। আমরা প্রথম থেকেই পঞ্চায়েত কেন্দ্রিক বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পঞ্চায়েত দপ্তর তথা রাজ্য সরকার স্বচ্ছ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের পরিষেবা সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো যাতে তারা পেতে পারেন সেটাই পঞ্চায়েত দপ্তরের সবথেকে প্রথম দায়িত্ব। আমরা সবে মাত্র এসেছি। সময় অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছি। শুরুটা হয়েছে। কিভাবে নতুন রাজ্য সরকার কাজ করতে চাইছে বা পঞ্চায়েত কেন্দ্রিক প্রকল্প পরিষেবা দিতে চাইছে তানি একটা স্পষ্ট ধারণা ইতিমধ্যেই দেওয়া গেছে। এবার এগিয়ে যাওয়ার পালা।
মানুষের মতামত: পঞ্চায়েত দপ্তরকে আরো বেশি কার্যকরী করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এসে আপনার সঙ্গে বৈঠক করেছেন। বাড়তি অনুপ্রেরণা?
দিলীপ ঘোষ : দেখুন পঞ্চায়েত দপ্তর যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিগত সরকারের দুর্নীতির বোঝা রয়েছে। এগুলো যেমন সাফ করতে হবে, তেমনি নতুন কর্মী নেওয়া খুব জরুরি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করেছেন। আমি আমার দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন। কিভাবে পঞ্চায়েত দপ্তর এগোবে তার একটা রূপরেখা মুখ্যমন্ত্রী ঠিক করে দিয়েছেন।
মানুষের মতামত: নতুন বেশ কিছু কর্মী নেওয়ার ব্যাপারে তো মুখ্যমন্ত্রী বললেন..
দিলীপ ঘোষ: হ্যাঁ সেটাই তো বললাম। সাত হাজারের বেশি কর্মী নিয়োগের ব্যাপারে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়ে দিয়েছেন। কর্মী সঠিকভাবে না হলে কাজটাই তো এগোবে না। কর্মীদের নিয়োগ জরুরী। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে এই কর্মী নিয়োগের বিষয়টি সম্পন্ন হবে।
মানুষের মতামত: বিগত সরকারের সময় দুর্নীতির অভিযোগ উঠেছে। আপনিও বলছিলেন। এই জঞ্জাল সাফ করছেন কি করে?
দিলীপ ঘোষ : দারুন প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আমরা দুর্নীতির সঙ্গ দেব না। স্বচ্ছ চিন্তা ভাবনাকে সঙ্গে নিয়েই পঞ্চায়েত দপ্তর চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা আগের তৃণমূল সরকার যে দুর্নীতি করে গিয়েছে পঞ্চায়েত দপ্তর কেন্দ্রিকভাবে তা সাফাই করার জন্য সময় লাগছে। শুধুমাত্র দুর্নীতি নয়, পঞ্চায়েত নির্বাচনে সব থেকে বেশি হিংসা পশ্চিমবঙ্গে হয়েছে। লজ্জার ব্যাপার। আপনাদের মনে আছে দুর্নীতির জন্য নরেগা বা ১০০ দিনের কাজের যে বিষয়টি তা বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। গরিব মানুষের জন্য আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। সেখানেও দুর্নীতির অভিযোগ। সেই প্রকল্পের টাকাও বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। সেগুলো কিন্তু আমরা সরকারি আসার পরেই যা করণীয় তা করে প্রকল্পের কাজ শুরু করে দিয়েছি। আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ইতিমধ্যেই। প্রধানদের হাত থেকে সর্বোচ্চ ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছে। পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে যাতে প্রশাসনিক ভাবে কড়া পদক্ষেপ নেওয়া যায়। সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। আবার সমস্যা হচ্ছিল প্রধানদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ তাদের পরিষেবা পাচ্ছিলেন না। এগুলোর ব্যাপারে প্রশাসনিক ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষের যাতে কোন অসুবিধা না হয় এই বিষয়টা দেখেই পঞ্চায়েত দপ্তর তার নিজের গতিতে এগিয়ে চলেছে। দীর্ঘ সময় ধরে নির্বাচন হয় না পৌরসভা তে তার পরিষেবা কিভাবে দেওয়া হবে? এই সমস্ত বিষয়গুলো নিয়েই আগামী সময় পদক্ষেপ করা হচ্ছে।
একটু সময় দিন দেখবেন বিষয়টা ঠিক হয়ে গেছে। আমরা ক্ষমতায় এসেছি মানুষের জন্য, মানুষের জন্য কাজ করব এটাই সংকল্প।
মানুষের মতামত : পঞ্চায়েত প্রধানদের নিয়ে বিস্তার অভিযোগ…
দিলীপ ঘোষ : (প্রশ্ন থামিয়ে) হ্যাঁ.. আমি তো সেই বিষয়টা আগেই বললাম। ওরা জানত ভোটে হিংসা করে ক্ষমতায় চলে আসা যায়। তাহলে মানুষের কাজ করব কেন? এই ভাবেই জিতেই তো পরিষেবার নামে দুর্নীতি করা যায়। এটা ওদের বিশ্বাস হয়ে গিয়েছিল। কিন্তু ২০২৬ সালের নির্বাচন ওদের (তৃণমূল) কাছে বিভীষিকা। কারণ তারা বুঝে গিয়েছে মানুষ আর নীল সাদাদের চাইছেন না। যে দলের হয়ে তারা জিতেছিল সেই দলের শীর্ষ নেতাদের কথাও প্রধানরা শুনতো না। যার ফলে পঞ্চায়েত কেন্দ্রিক বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ছিল প্রধান বিষয়। আইনের বদল আনা হয়েছে। প্রধানদের মতামত নেওয়া হবে বটে, কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে প্রশাসনিক কর্তারাই কাজ করবেন। সবথেকে বড় এই প্রধানরা ভেবেই নিয়েছিল আমরা কাজ করবো না। নতুন বিজেপি সরকার কিভাবে কাজ ওঠায় আমরা দেখে নেব। কিন্তু ধাক্কা খেয়েছে। আইনের সামান্য কিছু বদলে পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন বিষয় নিয়ে বড়সড়ো পরিবর্তন দেখা দিয়েছে। ফলে দুর্নীতি ধীরে ধীরে কমবে এটাই আমরা আশা করব। এবং তার সঙ্গে সাধারণ মানুষ পঞ্চায়েত কেন্দ্রিক পরিষেবা পাবেন সে নিয়ে দৃঢ় ভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি।
মানুষের মতামত : পঞ্চায়েত মন্ত্রী হওয়ার পর সাংগঠনিক দিক থেকে আপনার যে দক্ষতা সেটা কাজে লাগাচ্ছেন?
দিলীপ ঘোষ: সাংগঠনিক বিষয়টাই তো মূল ভিত্তি। আমি সেটাই করে চলেছি। আমি নিজেও পঞ্চায়েতের মানুষ। আমার পক্ষে এই ডক্টরের বিষয়বস্তু বুঝতে খুব একটা অসুবিধে হচ্ছে না। আমাকে দায়িত্ব দেয়া হয়েছে পঞ্চায়েত মন্ত্রী হিসেবে। একটা বিরাট এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব। মানুষের পরিষেবা, দপ্তরের বাজেট, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন সবটাই আমার দপ্তরের অধীনে। এতদিন পর্যন্ত কাজ না করার প্রবণতাকে প্রথমে ভাঙ্গা টা খুব জরুরী। সেই কাজটা আমরা শুরু করেছি। আমি নিজে জেলা সফর করছি। জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনিক ক্ষেত্রে যেভাবে পঞ্চায়েত কেন্দ্রিক প্রকল্পের কাজ ইগোতে হবে সেই নিয়ে সুনির্দিষ্ট চিন্তা ভাবনা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। শুধুমাত্র সমস্যা নয় তাকে সমাধানের জন্য কি কি উপায় রয়েছে সেগুলো বার করছি। ইতিমধ্যেই চল্লিশ লক্ষের উপরে সার্ভে আমাদের হয়ে গিয়েছে দপ্তর থেকে। ফলে বুঝতেই পারছেন, পঞ্চায়েত দপ্তর গতি নিতে শুরু করেছে। চল্লিশ হাজারের বেশি কর্মদিবস ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন হতে শুরু করেছে। আমরা ইতিমধ্যেই জনগননার কাজ শেষ করেছি।
মানুষের মতামত: আপনিতো জেলায় জেলায় ঘুরছেন। মানুষ কি বলছেন?
দিলীপ ঘোষ: এতদিন পর্যন্ত সাধারণ মানুষ তাদের পরিষেবা নয় পাননি, নয় পেতে গিয়ে হয়রানি হয়েছেন। এখন তো সেটা হচ্ছে না। পদে সাধারণ মানুষ তারা ইতিমধ্যেই বিশ্বাস করতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টির সরকারকে এনে তারা ভুল করেননি। আর আপনারা নিশ্চয়ই দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিভাবে দিন নেই রাত নেই উন্নয়নের জন্য উজাড় করে দিচ্ছেন নিজেকে। প্রতিটা দপ্তরের সঙ্গে আমি পঞ্চায়েত মন্ত্রী হিসেবে ও সেই গতিতে চলার চেষ্টা করছি।
মানুষের মতামত: স্বচ্ছতা রাখার জন্য দপ্তরের প্রশাসনিক ক্ষেত্রে কোন ব্যবস্থা নিয়েছেন?
দিলীপ ঘোষ: অবশ্যই নিয়েছি। প্রথম কথা হচ্ছে জেলায় গিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার পদ্ধতি শুরু করে দিয়েছি। যারা তিন বছর এক জায়গাতে আছেন তাদের বদলি প্রথা শুরু করেছি। কি মধ্যেই হাজারের বেশি কর্মচারী ট্রান্সফারের আওতায় পড়েছেন। তবে সরকারের বয়স মাত্র পাঁচ মাস। সময় লাগবে। তবে পঞ্চায়েত কেন্দ্রিক পরিষেবার ক্ষেত্রে কোন দুর্নীতি যাতে আগামী সময় না হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।
