মঙ্গলবার, নভেম্বর 10, 2026
21:32:38 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ফের ডিলিমিটেশন বিল পাশের ছক?মোদি সরকারের বিরুদ্ধে তোপ কংগ্রেসের

সংসদের অধিবেশন ৮৮ দিন ধরে আনুষ্ঠানিকভাবে শেষ না হওয়ায় মোদি সরকারকে নিশানা কংগ্রেসের। ডিলিমিটেশন বিল পাশের জন্য দুই-তৃতীয়াংশ সমর্থন জোগাড়ের চেষ্টা চলছে বলে অভিযোগ জয়রাম রমেশের।

পিয়ালী আচার্য মানুষের মতামত:সংসদের অধিবেশন শেষ না করেই ৮৮ দিন ধরে ঝুলিয়ে রাখার পিছনে কি রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য? নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে কংগ্রেস। বিরোধীদের দাবি, লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন জোগাড় করে ফের ডিলিমিটেশন বিল পাশ করানোর চেষ্টা করছে কেন্দ্র।

কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ, এই পরিকল্পনার পিছনে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গত ১৩ অগস্ট বর্ষাকালীন অধিবেশনের কাজ শেষ হলেও লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আনুষ্ঠানিকভাবে শেষ করার ঘোষণা হয়নি। ৯ নভেম্বর পর্যন্ত এই সময়সীমা দাঁড়িয়েছে ৮৮ দিনে। এর ফলে ২০০৮ সালের ৮৭ দিনের রেকর্ডও ভেঙে গিয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল লোকসভায় সংবিধান সংশোধনী বিলটি প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় আটকে যায়। ৫২৮ জন সাংসদের ভোটের মধ্যে বিলের পক্ষে পড়েছিল ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট। পাশ করাতে প্রয়োজন ছিল ৩৫২টি ভোট।

এই বিলের মাধ্যমে লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করার পথ তৈরি এবং মহিলা সংরক্ষণ কার্যকর করার পরিকল্পনা ছিল। কংগ্রেসের প্রশ্ন, সংসদের অধিবেশন ঝুলিয়ে রাখার পিছনে কি ফের সেই বিল পাশের রাজনৈতিক অঙ্ক কাজ করছে? যদিও কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে ওঠা এই অভিযোগের চূড়ান্ত সত্যতা এখনও স্পষ্ট নয়।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন