দশ বছর পর ফিরছে ২০১৬ সালের জনপ্রিয় মারাঠি ছবি ‘ভেন্টিলেটর’। প্রিয়াঙ্কা চোপড়া ঘোষণা করলেন ‘ভেন্টিলেটর ২’। পরিচালক রাজেশ মাপুসকর ফিরছেন লেখক ও পরিচালক হিসেবে। ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা।
পিয়ালী আচার্য,মানুষের মতামত:বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ ১০ বছর পর ফিরতে চলেছে জনপ্রিয় মারাঠি ছবি ‘ভেন্টিলেটর’-এর দ্বিতীয় পর্ব। ছবির নাম ‘ভেন্টিলেটর ২’। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নতুন ছবির ঘোষণা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
২০১৬ সালে মুক্তি পেয়েছিল প্রথম ‘ভেন্টিলেটর’। ছবিটি দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছেও প্রশংসা পেয়েছিল। এবার দ্বিতীয় পর্বেও পরিচালক হিসেবে ফিরছেন রাজেশ মাপুসকর। তিনি ছবির চিত্রনাট্যও লিখবেন।
প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থা পার্পল পেবল পিকচার্সের অধীনে তৈরি হবে ছবিটি। প্রযোজনায় থাকছেন প্রিয়াঙ্কা, তাঁর মা মধু চোপড়া এবং রাজেশ মাপুসকর। ২০২৭ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা।তবে ছবির গল্প এবং অভিনয়শিল্পীদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি। নতুন ছবিতে কী চমক অপেক্ষা করছে, এখন সেটাই দেখার।
