মঙ্গলবার, নভেম্বর 10, 2026
21:32:38 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সরকারি কাজের নামে ১২ লক্ষ টাকা বকেয়া! ঠিকাদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, দ্বারস্থ মিনাখাঁ থানার

স্বাস্থ্য দপ্তরের প্রায় ৩০ লক্ষ টাকার কাজের বকেয়া ১২ লক্ষ টাকা না দেওয়ার অভিযোগ সরকারি ঠিকাদার বসুদেব মণ্ডলের বিরুদ্ধে। মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ বাবুর আলী মিস্ত্রির।

মোস্তাক আহমেদ জমাদার,মানুষের মতামত:সরকারি কাজের বরাত দেওয়ার নাম করে প্রায় ১২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক সরকারি ঠিকাদারের বিরুদ্ধে। এই ঘটনায় বসুদেব মণ্ডল নামে ওই ঠিকাদারের বিরুদ্ধে মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাবুর আলী মিস্ত্রি।

অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের প্রায় ৩০ লক্ষ টাকার একটি কাজের দায়িত্ব বাবুর আলীকে দিয়েছিলেন বসুদেব মণ্ডল। কাজ সম্পন্ন করার পর মোট বরাদ্দের মধ্যে ১৭ লক্ষ টাকার কিছু বেশি তাঁকে দেওয়া হয়েছে। কিন্তু বাকি প্রায় ১২ লক্ষ টাকা এখনও মেলেনি বলে দাবি অভিযোগকারীর। বারবার টাকা চেয়েও কোনও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তিনি।

বাবুর আলীর দাবি, তাঁর প্রাপ্য বকেয়া টাকা ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বসুদেব মণ্ডল।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন