মঙ্গলবার, নভেম্বর 10, 2026
21:32:42 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মমতা-বেবির পাশাপাশি হাঁটা নিয়েই বিস্ফোরণ! তৃণমূলকে নিয়ে কী বললেন আরএসপি নেতা?

তৃণমূলের সঙ্গে যৌথ মিছিল নিয়ে তীব্র আপত্তি আরএসপি নেতা সর্বানন্দ পান্ডের। ১৫ বছরের অত্যাচারের অভিযোগ তুলে কী বললেন মালদহের এই বাম নেতা?

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:দিল্লির রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমের সর্বভারতীয় সম্পাদক এম এ বেবিকে পাশাপাশি দেখা যেতেই বাংলার বাম রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর বিরোধী ঐক্যের প্রশ্নে তৃণমূলের সঙ্গে চলার সম্ভাবনা তৈরি হতেই আপত্তি জানিয়েছেন বাম শরিক আরএসপির মালদহ জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে।

মালদহে একদিকে জনশূন্য সিপিএমের পার্টি অফিস, অন্যদিকে তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্নে সরব আরএসপি। সর্বানন্দ পান্ডের অভিযোগ, গত ১৫ বছর ধরে তৃণমূলের হাতে বাম কর্মীরা অত্যাচার ও হামলার শিকার হয়েছেন। দখল হয়েছে পার্টি অফিস, এখনও চলছে মামলা।

তাঁর স্পষ্ট বক্তব্য, বামফ্রন্টের চার শরিক দলের মধ্যে ঐক্য জরুরি হলেও তৃণমূলের সঙ্গে যৌথ আন্দোলন সম্ভব নয়। তিনি বলেন, “তৃণমূলের সঙ্গে যৌথ মিছিল করতে বললে সেই বিষ খেয়ে হজম করতে পারব না। মৃত্যু অনিবার্য। তৃণমূলের সঙ্গে হাত মেলানোর চেয়ে মৃত্যুবরণ করাও ভালো।” ফলে বিরোধী ঐক্যের প্রশ্নে বাম শিবিরের অন্দরের মতপার্থক্য আরও প্রকাশ্যে এল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন