রবিবার, নভেম্বর 8, 2026
23:01:00 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পর্যটকের আড়ালে চলছিল কী কারবার?মন্দারমনির হোটেলে পুলিশের অভিযানে উদ্ধার ৬ মহিলা,গ্রেফতার ১৪

মন্দারমনিতে অবৈধ দেহব্যবসার অভিযোগে একটি বেসরকারি হোটেলে অভিযান চালাল পুলিশ। ছয় মহিলাকে উদ্ধার করে হোটেল মালিক-সহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।কাঁথি আদালতের নির্দেশে হোটেল মালিকের পুলিশ হেফাজত,বাকিদের জেল হেফাজত।

রাজকুমার বেরা,মানুষের মতামত: পর্যটন কেন্দ্র মন্দারমনিতে অবৈধ দেহব্যবসার অভিযোগে বড়সড় অভিযান চালাল মন্দারমনি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী একটি বেসরকারি হোটেলে তল্লাশি চালায়। সেখান থেকে ছয় মহিলাকে উদ্ধার করার পাশাপাশি হোটেল মালিক-সহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়।

রবিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক হোটেল মালিককে পুলিশ হেফাজত এবং বাকি ১৩ জনকে জেল হেফাজতের নির্দেশ দেন। উদ্ধার হওয়া ছয় মহিলাকে হোমে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মহিলাদের মধ্যে দু’জন হুগলি,দু’জন দক্ষিণ ২৪ পরগনা এবং দু’জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।উত্তর ২৪ পরগনার দু’জনের মধ্যে একজনের বাড়ি পাঞ্জাবে বলে জানা গিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র মন্দারমনিতে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ জানিয়েছে,এলাকায় অবৈধ কার্যকলাপ বন্ধ করতে আগামী দিনেও ধারাবাহিক অভিযান চালানো হবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন