রবিবার, নভেম্বর 8, 2026
22:51:07 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সীমান্তে অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা শুভেন্দুর,৭১ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের আশ্বাস

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন সন্দেশখালির বিজেপি বিধায়ক রেখা পাত্র। সীমান্তে অনুপ্রবেশ রোধ, নিরাপত্তা জোরদার এবং প্রায় ৭১ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে আশ্বাস দিলেন তিনি।

হান্নুজ্জামান,মানুষের মতামত: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন সন্দেশখালির বিজেপি বিধায়ক রেখা পাত্র। সীমান্তে দাঁড়িয়ে অনুপ্রবেশ রোধ ও দেশের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দেন তিনি।

শুভেন্দুর দাবি, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় চিরুনি তল্লাশি চলছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। দেশের নিরাপত্তার স্বার্থে কোনও অনুপ্রবেশকারীকে এ দেশে থাকতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেন।

পাশাপাশি তিনি জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রায় ৭১ কিলোমিটার এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে। জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই নির্মাণকাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। সীমান্তের কোনও অংশ নিরাপত্তার কারণে ফাঁকা রাখা যাবে না বলেও মন্তব্য করেন শুভেন্দু। দীপাবলিতে কর্তব্যরত জওয়ানদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াই এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন