রবিবার, নভেম্বর 8, 2026
23:01:00 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পরিবার থেকে দূরে থাকা জওয়ানদের সঙ্গে দীপাবলি,হিঙ্গলগঞ্জে প্রদীপ জ্বালালেন শুভেন্দু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথ অনুসরণ করে হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ জ্বালিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সীমান্ত সুরক্ষা, কাঁটাতারের বেড়া নির্মাণ এবং বিএসএফ-রাজ্য পুলিশের সমন্বয় বৃদ্ধির বার্তা দিলেন তিনি।

হাসানুজ্জামান,মানুষের মতামত:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথ অনুসরণ করে সীমান্তরক্ষী জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দীপাবলিতে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ৭৪ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে পৌঁছন তিনি। সেখানে জওয়ানদের সঙ্গে প্রদীপ জ্বালিয়ে, ফুল ও মিষ্টি দিয়ে উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে পূর্ববর্তী সরকারের আমলে বিএসএফের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক নিয়ে দুঃখপ্রকাশ করেন শুভেন্দু। সীমান্ত সুরক্ষায় রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয় বৃদ্ধির আশ্বাস দেন তিনি। পাশাপাশি কাঁটাতারের বেড়া নির্মাণে জমি অধিগ্রহণের সমস্যা দ্রুত মেটানো, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার এবং পুলিশ-বিএসএফের সমন্বয় বাড়ানোর কথাও জানান মুখ্যমন্ত্রী।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন