শনিবার, নভেম্বর 7, 2026
21:28:36 | কলকাতা
সর্বশেষ সংবাদ

২৫ না ২৬ নভেম্বর? রাহুল গান্ধীর আন্দোলন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা

ভোট চুরির অভিযোগে ফের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। ২৫ অথবা ২৬ নভেম্বর দিল্লিতে বিক্ষোভের পরিকল্পনা রাহুল গান্ধীর। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের প্রস্তুতি।

রিয়া গিরি,মানুষের মতামত:ভোট চুরির অভিযোগকে সামনে রেখে ফের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। আগামী ২৫ অথবা ২৬ নভেম্বর দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিতে পারেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে বলে কংগ্রেস সূত্রে খবর। দিল্লিতে থাকার জন্য দলের শীর্ষ নেতাদেরও বার্তা দেওয়া হয়েছে। তবে এখনও চূড়ান্ত দিন ঠিক হয়নি।

গত ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ সভা করেছিল কংগ্রেস। দীপাবলির আগে সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে পরবর্তী আন্দোলন পিছিয়ে দেওয়া হয়। এবার উৎসবের পর ফের পথে নামতে চাইছে দল।

উল্লেখ্য, ২৬ নভেম্বর সংবিধান দিবস। সেই দিনকে সামনে রেখে গণতন্ত্র ও সংবিধান রক্ষার দাবি তুলে আন্দোলন করতে পারে কংগ্রেস। নেতা সচিন পাইলটও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন