শনিবার, নভেম্বর 7, 2026
21:28:32 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সরকারি প্রকল্পের বোর্ডে এবার বাংলা বাধ্যতামূলক! নবান্নের নতুন নির্দেশিকা

পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি প্রকল্পের তথ্য বোর্ড, হোর্ডিং ও সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করল নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের নির্দেশিকায় প্রকল্পের খরচ,কাজের বিবরণ ও অর্থের উৎস বাংলায় উল্লেখের নির্দেশ।

বিপ্লব চক্রবর্তী,মানুষের মতামত: সরকারি প্রকল্পের তথ্য সাধারণ মানুষের কাছে আরও সহজবোধ্য করে তুলতে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের সমস্ত সরকারি প্রকল্পের তথ্য বোর্ড, হোর্ডিং ও সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ জারি হয়েছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত নির্দেশিকায় প্রকল্পের কাজের জায়গায় থাকা তথ্য বোর্ডে বাংলাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, এতদিন বহু প্রকল্পের তথ্য বোর্ডে ইংরেজির আধিক্য থাকায় সাধারণ মানুষের পক্ষে প্রকল্পের খরচ, কাজের বিবরণ ও অর্থের উৎস জানা কঠিন হত। নতুন নির্দেশ অনুযায়ী, প্রকল্পের নাম, আনুমানিক ব্যয়, অর্থের উৎস, কাজ শুরুর ও শেষের তারিখ, বাস্তবায়নকারী সংস্থার নাম এবং যোগাযোগের নম্বর বাংলায় উল্লেখ করতে হবে।

তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় এবং জিটিএ-র অধীন অঞ্চলে নেপালি ভাষায় বোর্ড লেখার অনুমতি থাকছে। প্রয়োজনে সেখানে বাংলাও ব্যবহার করা যাবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন