অভিনেতা হিসেবে নিজের কেরিয়ারের বর্তমান পর্যায়কে শেষ দশক বলে উল্লেখ করলেন রণবীর কাপুর। আগামী ২-৩ বছরের মধ্যে পরিচালনায় আত্মপ্রকাশের পরিকল্পনার কথাও জানালেন বলিউড অভিনেতা।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউডে কি নতুন ইনিংস শুরু করতে চলেছেন রণবীর কাপুর? সম্প্রতি এক আলোচনায় নিজের কেরিয়ার নিয়ে বড়সড় ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। রণবীর জানিয়েছেন, তাঁর বর্তমান সময়কে তিনি অভিনেতা হিসেবে জীবনের ‘শেষ দশক’ বলে মনে করছেন। শুধু তাই নয়, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই পরিচালনায় হাতেখড়ি হতে পারে তাঁর। অর্থাৎ, পর্দার সামনে অভিনয়ের পাশাপাশি এবার ক্যামেরার পিছনেও নিজের প্রতিভা তুলে ধরতে চান তিনি। বলিউডে ইতিমধ্যেই একাধিক সফল ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা পাকা করেছেন রণবীর। এবার পরিচালকের আসনে বসে দর্শকদের জন্য নতুন গল্প বলার পরিকল্পনা তাঁর। তবে কবে, কোন গল্প নিয়ে পরিচালনায় অভিষেক করবেন, তা এখনও স্পষ্ট নয়। রণবীরের এই ইঙ্গিত ঘিরে স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল কৌতূহল।
