শনিবার, নভেম্বর 7, 2026
21:28:51 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পুজোর আর মাত্র কয়েক ঘণ্টা বাকি!তার আগেই দাউদাউ করে জ্বলল গোটা মণ্ডপ,পাঁশকুড়ায় কীভাবে ঘটল এই ভয়াবহ ঘটনা?

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কালিবাজারে কালীপুজোর মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুজোর আগের সন্ধ্যায় আগুনে ভস্মীভূত মণ্ডপ। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। খবর দেওয়া হয়েছে দমকল বাহিনীকে।

রাজকুমার বেরা, মানুষের মতামত: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কালিবাজার এলাকায় কালীপুজোর মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুজোর ঠিক আগের দিন সন্ধ্যায় আচমকাই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় গোটা মণ্ডপ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরই অভিনব থিমের মাধ্যমে দর্শনার্থীদের নজর কাড়ে এই পুজো কমিটি। এবছরও দর্শকদের জন্য বিশেষ আকর্ষণীয় থিমের মণ্ডপ তৈরি করেছিলেন উদ্যোক্তারা। কিন্তু পুজোর আগের সন্ধ্যাতেই আচমকা আগুনের গ্রাসে চলে যায় তাঁদের সমস্ত প্রস্তুতি। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে মণ্ডপের বিভিন্ন অংশে।

কীভাবে এই আগুন লাগল,তা এখনও স্পষ্ট নয়।খবর দেওয়া হয়েছে দমকল বাহিনীকে। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে অপেক্ষা চলছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন