শনিবার, নভেম্বর 7, 2026
21:28:41 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সন্দেশখালিতে পুলিশের কাজে বাধা,গ্রেফতার ৩! তৃণমূল নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্ত ঘিরে উত্তেজনা

সন্দেশখালির বউ ঠাকুরানী এলাকায় তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মল্লিকের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। পুলিশের কাজে বাধা ও হেনস্থার অভিযোগে গ্রেফতার তিনজন।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে পুলিশের কাজে বাধা দেওয়া ও পুলিশকর্মীদের হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন তিনজন। সন্দেশখালি থানার পুলিশ আজ সকালে তাঁদের গ্রেফতার করে। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির বউ ঠাকুরানী এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগার ঘটনায় গতকাল তদন্তে যায় পুলিশ। সেই সময় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসার চেষ্টা করলে পুলিশের পথ আটকান এলাকার কয়েকজন মহিলা ও এক যুবক। অভিযোগ, পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং সরকারি কাজে বাধা দেওয়া হয়।

এই ঘটনার পর এলাকার মহিলারা বিক্ষোভও দেখান। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার তদন্তে নেমে পুলিশের কাজে বাধা ও পুলিশকে হেনস্থার অভিযোগে আজ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারিকে কেন্দ্র করে সন্দেশখালিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন