বৃহস্পতিবার, নভেম্বর 5, 2026
19:48:22 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মালদায় ১৫টি নার্সিংহোমে প্রশাসনিক অভিযান,৫টি বন্ধের নোটিশ!

মালদায় গত তিন মাসে ১৫টি নার্সিংহোম পরিদর্শন করে পাঁচটিকে বন্ধের নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।খাবারের দোকান ও ওষুধের দোকানেও চলছে নজরদারি।

তপন রায়,মানুষের মতামত:সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে মালদা জেলাজুড়ে কড়া নজরদারি শুরু করেছে জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত তিন মাস ধরে জেলার বিভিন্ন নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র, খাবারের দোকান এবং ওষুধের দোকানে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের এই অভিযানে একাধিক অনিয়মের সন্ধান মিলেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৫টি নার্সিংহোম পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে নিয়মভঙ্গের অভিযোগে পাঁচটি নার্সিংহোমকে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানাও করা হয়েছে।পরিদর্শনের সময় নার্সিংহোমগুলিতে চিকিৎসার মান, স্বাস্থ্যবিধি, প্রয়োজনীয় পরিকাঠামো এবং সরকারি নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মালদার অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) অনিরুদ্ধ নন্দী জানান, গত তিন মাস ধরে এই অভিযান চলছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার মান বজায় রাখতেই এই উদ্যোগ।পাশাপাশি খাবারের দোকানে খাদ্যের গুণমান এবং ওষুধের দোকানে নিয়ম মেনে ওষুধ বিক্রি হচ্ছে কি না,তাও পরীক্ষা করছে প্রশাসন। আগামী দিনেও এই নজরদারি ও অভিযান চলবে বলে জানানো হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন