বৃহস্পতিবার, নভেম্বর 5, 2026
19:48:18 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাড়ি থেকে গ্রেফতার, আদালত চত্বরে পুলিশের ঘেরাটোপেও ডিমবৃষ্টি! কী ঘটছে আলিপুরদুয়ারে?

আলিপুরদুয়ার আদালতে পেশ করার সময় তৃণমূল নেতা সঞ্জিত ধরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ায় কোর্ট চত্বরে।

তপন রায়,মানুষের মতামত:আদালতে নিয়ে যাওয়ার সময় ডিম নিক্ষেপের ঘটনার মুখে পড়লেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জিত ধর। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়ার সময় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জিত ধরকে আদালতে নিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতার একাংশ তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন। আচমকা এই ঘটনায় কোর্ট চত্বরে শোরগোল শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে আসেন নিরাপত্তারক্ষীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, সম্প্রতি আলিপুরদুয়ারে নিজের বাড়ির সামনে থেকে গ্রেফতার হন সঞ্জিত ধর। তাঁর বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় ৬৬৬/২৬ নম্বরে মামলা দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

গ্রেফতারির পর আদালতে পেশ করার দিনই ডিম নিক্ষেপের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে ঘিরে আলিপুরদুয়ারের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন