বৃহস্পতিবার, নভেম্বর 5, 2026
19:48:21 | কলকাতা
সর্বশেষ সংবাদ

৬ বছর পর নাড্ডা-কনভয় হামলা মামলায় গ্রেফতার তৃণমূল যুব সভাপতি,বাড়ল ধৃতের সংখ্যা

২০২০ সালে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার মগরাহাট পশ্চিমের তৃণমূল যুব সভাপতি ইমরান হাসান।দেউলা রেলস্টেশন থেকে তাঁকে গ্রেফতার করে উস্তি থানার পুলিশ।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:২০২০ সালের ১০ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় এবার গ্রেফতার হলেন মগরাহাট পশ্চিমের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ইমরান হাসান। বুধবার সন্ধ্যায় উস্তি থানার পুলিশ দেউলা রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। এই গ্রেফতারির ফলে দীর্ঘদিনের পুরনো এই হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ওই হামলার ঘটনার তদন্তের সূত্র ধরেই ইমরান হাসানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করার কথা রয়েছে। তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে হামলার ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা করবেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে জেপি নাড্ডার কনভয় আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন সময়ে রাজ্য ও জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। দীর্ঘদিন পর ফের এই ঘটনায় গ্রেফতারির জেরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন