মঙ্গলবার, অক্টোবর 27, 2026
15:49:36 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘মোহরা’র পুরনো জাদু, ‘রামায়ণ’-র নতুন আকর্ষণ—বলিউডে দর্শক টানার লড়াই!

৩২ বছর পর আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে পুনর্মুক্তির কথা অক্ষয় কুমারের ‘মোহরা’র। অন্যদিকে, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এবং এ আর রহমানের সংগীত নিয়ে আলোচনা ঘিরে বলিউডে বাড়ছে দর্শকদের আগ্রহ।

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বলিউডে ফের পুরনো স্মৃতি উসকে দিতে বড়পর্দায় ফিরছে অক্ষয় কুমার অভিনীত জনপ্রিয় অ্যাকশন-থ্রিলার মোহরা।মুক্তির ৩২ বছর পর আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাওয়ার কথা ছবিটির। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছিলেন সুনীল শেট্টি, রবীনা ট্যান্ডন ও নাসিরুদ্দিন শাহ। ছবির জনপ্রিয় গানগুলিও আজও দর্শকদের মনে জায়গা করে রয়েছে।

অন্যদিকে,পরিচালক নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত রামায়ণ ঘিরেও দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে। ছবির সংগীত পরিচালনায় এ আর রহমানের ভূমিকা নিয়েও চলছে আলোচনা ও বিতর্ক। একদিকে নস্টালজিয়া, অন্যদিকে পৌরাণিক মহাকাব্যের নতুন উপস্থাপনা—সব মিলিয়ে বলিউডে এখন দুই ছবিকে ঘিরে আগ্রহ তুঙ্গে। বক্স অফিসে পুরনো ছবির প্রত্যাবর্তন কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন