সোমবার, অক্টোবর 5, 2026
01:29:08 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পাহাড়ি রাস্তায় বাসের ধাক্কা,জম্মু ও কাশ্মীরে দুর্ঘটনায় আশঙ্কাজনক পশ্চিমবঙ্গের পর্যটকরা; নিহত ১

জম্মু-কাশ্মীরের পাহাড়ি রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের পর্যটক দলে মৃত্যু ১ জনের।গুরুতর আহত পূর্ব মেদিনীপুরের এগরার ১৫ পর্যটক। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:জম্মু ও কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিমবঙ্গ থেকে যাওয়া এক পর্যটক দল। গত ১লা অক্টোবর নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গায়ে সজোরে ধাক্কা মারে ‘কৌশিকী’ নামের একটি টুরিস্ট বাস।এতে পূর্ব মেদিনীপুর জেলার এগরার ১৫ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন এবং পটাশপুর এলাকার এক বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের একটি পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মুহূর্তেই দুর্ঘটনাস্থলে পৌঁছায় জম্মু ও কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনাবাহিনী। সেনা ও পুলিশের যৌথ উদ্যোগে দ্রুত উদ্ধারকার্য চালিয়ে সকল আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পৌঁছায় স্বজনদের কাছে, যার পর থেকেই চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে আহতদের পরিবারবর্গের।

ঘটনার খবর পাওয়ার পরেই দ্রুত পদক্ষেপ করেন এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারীর তরফ থেকে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা হয়। পরিস্থিতি পর্যালোচনা এবং আহত ও আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে গতকাল রাতে এগরার বিডিও এবং মহকুমা শাসকের (SDO) সঙ্গে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, চিকিৎসা শেষে পর্যটকদের বিশেষ ট্রেনের মাধ্যমে দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থা করা হবে। আটকে পড়া পরিবারগুলোকে আশ্বস্ত করতে এবং প্রশাসনিক সাহায্য পৌঁছে দিতে রাজ্য প্রশাসন ও স্থানীয় বিধায়ক সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন