রবিবার, অক্টোবর 4, 2026
22:45:31 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ওয়েসির ‘বন্ধুত্বের প্রস্তাব’,অখিলেশের সাফ বার্তা—জোটের জল্পনায় ইতি?

উত্তরপ্রদেশের ২০২৭ বিধানসভা নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ।আসাদউদ্দিন ওয়েসির জোট প্রস্তাবের পর অখিলেশ যাদব পুরনো জোট বজায় রাখার কথা জানিয়েছেন।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:মিম নেতা তথা হায়দ্রাবাদের লড়াকু সাংসদ আসাদউদ্দিন ওয়েসির জোট প্রস্তাবকে নাকচ করলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। অখিলেশ যাদব পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, ওয়েসির প্রস্তাব মেনে তাঁর সঙ্গে আসন সমঝোতা সম্ভব নয়।ওয়েসি এরই মধ্যে উত্তরপ্রদেশের মুসলিম-বহুল এলাকাগুলিতে প্রচার অভিযানে এবং জনসংযোগে নামতে চলেছেন।ওয়েসি জোট প্রস্তাব দিলেও যেহেতু সমাজবাদী পার্টি তা নাকচ করেছে, ফলে মুসলিম প্রধান এলাকাগুলিতে গিয়ে ওয়েসি বলতে পারবেন— তিনি সমাজবাদী পার্টি বা কংগ্রেসের সঙ্গে উত্তরপ্রদেশে বিজেপিকে হারানোর জন্য জোট চেয়েছিলেন;কিন্তু ওরা জোটের প্রস্তাব নাকচ করে তাঁকে আলাদা লড়াই করার জায়গায় ঠেলে দিয়েছে।

ওয়েসি মুসলিম প্রধান এলাকাগুলিতে জোর জনসংযোগ ও প্রচার অভিযানে নামলে মুসলিম ভোট বিভাজনের আশঙ্কা করছে রাজনৈতিক মহল। এতে আখেরে যে যোগী আদিত্যনাথ, মোদী ও অমিত শাহদের লাভ, তা নিয়ে নিঃসন্দেহ রাজনৈতিক বিশ্লেষকরা।আসাদউদ্দিন ওয়েসিকে ‘ইন্ডিয়া’ জোটের নেতা কংগ্রেসসহ বিভিন্ন শরিক দলগুলি সবসময় সন্দেহ করে। তাঁকে আরএসএস-বিজেপির গোপন ‘মুসলিম এজেন্ট’ বলে কটাক্ষও করা হয়ে থাকে। বিভিন্ন রাজ্যের নির্বাচনে ওয়েসি যে ভূমিকা পালন করেছেন, তাতে আখেরে কংগ্রেস ও তার শরিক দলগুলিরই ক্ষতি হয়েছে। বিহার নির্বাচনেও এর প্রতিফলন দেখা গেছে— সেখানে ওয়েসির প্রচারের ফলে রাষ্ট্রীয় জনতা দল, সিপিআই(এম-এল) লিবারেশন এবং কংগ্রেস প্রভূত ক্ষতির সম্মুখীন হয়েছে।তবে ওয়েসির জোট প্রস্তাবকে নাকচ করে নতুন করে উত্তরপ্রদেশে আবার মুসলিম ভোট বিভাজনের রাস্তা খুলে দিচ্ছেন অখিলেশ যাদব ও কংগ্রেসীরা— এমন অভিযোগও উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

আসাদউদ্দিন ওয়েসি জানিয়েছেন,তিনি আন্তরিকভাবেই ভারতবর্ষ থেকে বিজেপিকে সরাতে চান, মোদী সরকারের পতন চান এবং এক ধর্মনিরপেক্ষ জাতীয় সরকার গড়ার পক্ষেই তাঁর মত। কিন্তু যেহেতু কংগ্রেস ও তার সহযোগী দলগুলি এবং ইন্ডিয়া জোটের শরিকরা তাঁর সঙ্গে জোটে আগ্রহী নন, ফলে তাঁকে নির্দিষ্ট কিছু কর্মসূচির ভিত্তিতে আলাদাভাবে লড়াই করার কৌশল নিতে হচ্ছে।উত্তরপ্রদেশের মুসলিম-বহুল এলাকাগুলিতে আসাদউদ্দিন ওয়েসির প্রচারে যে আখেরে যোগী আদিত্যনাথ ও হিন্দুত্ববাদী শক্তির লাভ হবে,তা নিয়ে নিঃসন্দেহ রাজনৈতিক মহল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন