বৃহস্পতিবার, অক্টোবর 1, 2026
07:10:02 | কলকাতা
সর্বশেষ সংবাদ

অনুব্রতকে ঘিরে বিক্ষোভ,আইনশৃঙ্খলা নিয়ে সরব কুণাল ঘোষ

বীরভূমে তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলকে ঘিরে বিক্ষোভ ও গালিগালাজের অভিযোগ। ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব কুণাল ঘোষ।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:বীরভূমে তৃণমূলের দলীয় কার্যালয়ে বর্ষীয়ান নেতা অনুব্রত মণ্ডলকে ঘিরে বিক্ষোভ ও উত্তেজনার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দলীয় কার্যালয়ে বসে থাকা অনুব্রত মণ্ডলকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি তাঁকে আক্রমণেরও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে দলীয় কার্যালয় চত্বরে উত্তেজনা তৈরি হয়।

এই ঘটনার পরেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, রাজ্যে আইনের শাসন চলছে না। বিরোধীদের চাপে রাখার উদ্দেশ্যে বিভিন্নভাবে কার্যকলাপ চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

কুণাল ঘোষের দাবি, শুধু একটি নির্দিষ্ট এলাকা নয়, গোটা রাজ্যজুড়েই ‘জঙ্গলরাজ’-এর পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর কথায়, এই ধরনের ঘটনা কোনওভাবেই রাজ্য বা সমাজের পক্ষে কাম্য নয়। বিশেষ করে আইনশৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন পরিস্থিতি উদ্বেগের।অনুব্রত মণ্ডলকে ঘিরে এই বিক্ষোভের ঘটনায় দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শাসকদল ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে নতুন করে চাপানউতোর।

 

Share with

আরো পড়ুন -