বুধবার, সেপ্টেম্বর 30, 2026
03:48:12 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সিঙ্গুরের নিরিবিলি বাগানবাড়িতে ইডি! ইন্দ্রনীল সেনের ‘মোহর’-এ কীসের খোঁজ?

হুগলির সিঙ্গুরে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ‘মোহর’ বাগানবাড়িতে ইডির আধিকারিকদের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য। অভিযানের কারণ এখনও স্পষ্ট নয়।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:হুগলির সিঙ্গুরে প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেনের বাগানবাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মঙ্গলবার সকাল থেকেই সিঙ্গুরের ‘মোহর’ বাগানবাড়িতে ইডির আধিকারিকদের উপস্থিতি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাড়িটি ঘিরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও ছিল বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, কয়েক বছর আগে সিঙ্গুরের ওই এলাকায় জমি নিয়ে বাগানবাড়ি তৈরি করা হয়। স্থানীয়দের দাবি, বিভিন্ন সময়ে ইন্দ্রনীল সেনের গাড়ির কনভয় এবং বহিরাগতদের ওই বাড়িতে যাতায়াত করতে দেখা যেত।

বর্তমান অভিযানের সূত্র হিসেবে উঠে আসছে দুর্গাপুজোর ‘প্রিভিউ পাস’ সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ। অভিযোগে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহারের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে। তবে সিঙ্গুরের বাগানবাড়িতে ঠিক কী নথি বা তথ্য খতিয়ে দেখা হচ্ছে, সে বিষয়ে ইডির তরফে বিস্তারিত বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি।

 

Share with

আরো পড়ুন -