বৃহস্পতিবার, অক্টোবর 1, 2026
06:16:00 | কলকাতা
সর্বশেষ সংবাদ

স্কুল-কলেজ থেকে অফিস—সবেতেই বাড়তি ৩০ কিমি! হিঙ্গলগঞ্জে বিশপুর ভাঙা ঘাটে বিপত্তি

গৌড়েশ্বর নদীর বিশপুর খেয়াঘাট ভেঙে পড়ায় চরম সমস্যায় হিঙ্গলগঞ্জের দুই পাড়ের বাসিন্দারা। স্কুল-কলেজ, অফিস ও জরুরি কাজে অতিরিক্ত ৩০ কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে।

বিপ্লব চক্রবর্তী,মানুষের মতামত:বসিরহাটের হিঙ্গলগঞ্জে গৌড়েশ্বর নদীর উপর বিশপুর খেয়াঘাট ভেঙে পড়ায় চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় থাকা ঘাটের একাংশ ভেঙে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছেন স্থানীয়রা।

বাসিন্দাদের অভিযোগ, বেহাল ঘাট দিয়ে ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করতে হতো। কখনও বাইক বা সাইকেল ঘাট থেকে পড়ে যাওয়া, আবার কখনও মানুষকে হামাগুড়ি দিয়ে উঠতে হয়েছে বলেও দাবি তাঁদের। ঘাটটি ভেঙে পড়ায় এখন স্কুল-কলেজ, ব্লক অফিস, ব্যাংক ও অন্যান্য জরুরি কাজে যেতে প্রায় ৩০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হচ্ছে। ফলে বাড়ছে সময় এবং যাতায়াতের খরচ।

স্থানীয়দের দাবি, ঘাট সংস্কারের জন্য প্রশাসন ও পঞ্চায়েতকে একাধিকবার জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। পুজোর আগে দ্রুত ঘাট পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা। হিঙ্গলগঞ্জের ব্লক আধিকারিক দেবদাস গাঙ্গুলী জানান, বিশপুর খেয়াঘাটের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

Share with

আরো পড়ুন -