শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
22:12:57 | কলকাতা

জামশেদপুর ব্যবসায়ী খুনে বড় মোড়,কলকাতা পুলিশের সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার গ্রেপ্তার

CrimeNational

নিখর সবলোক খুনের তদন্তে বড় মোড়। ঝাড়খণ্ড পুলিশ কলকাতা পুলিশের ট্র্যাফিক সার্জেন্ট অয়ন গুপ্ত ও মহিলা সিভিক ভলান্টিয়ার টুইঙ্কল দাসকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের সঙ্গে তাঁদের ফোনে যোগাযোগের সূত্রেই জিজ্ঞাসাবাদ করা হয়। ২৪ আগস্ট চান্ডিলের হোটেলের কাছে গুলিতে নিহত হন ব্যবসায়ী নিখর। ঘটনায় আগেই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তে জমি-বিরোধ ও ভাড়াটে খুনির যোগসূত্রের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:জামশেদপুরের তরুণ ব্যবসায়ী নিখর সবলোক খুনের তদন্তে বড়সড় মোড়। এই ঘটনায় কলকাতা পুলিশের এক ট্র্যাফিক সার্জেন্ট ও এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে ঝাড়খণ্ড পুলিশ। ধৃতরা হলেন বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট অয়ন গুপ্ত এবং সিভিক ভলান্টিয়ার টুইঙ্কল দাস।

লালবাজারে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার

ঝাড়খণ্ড পুলিশের দাবি, মামলায় ধৃত এক সন্দেহভাজনের সঙ্গে ওই দুই পুলিশকর্মীর ফোনে যোগাযোগ ছিল। বৃহস্পতিবার লালবাজারে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়। পরদিন তাঁদের গ্রেপ্তার করা হয়।

ভাড়াটে খুনির যোগসূত্রের দাবি

গত ২৪ আগস্ট চান্ডিলের একটি হোটেলের কাছে গুলিতে নিহত হন নিখর। তদন্তে উত্তরপ্রদেশের দুই শুটার-সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অনুমান, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং ভাড়াটে খুনিদের টাকা দেওয়া হয়েছিল। দুই পুলিশকর্মীর সঙ্গে অভিযুক্তদের যোগাযোগের কারণ খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।