শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
22:10:18 | কলকাতা

নন্দীগ্রামে মমতাকে ‘চ্যালেঞ্জ’,প্রার্থী হলে সরে দাঁড়ানোর বার্তা ঋতব্রত শিবিরের

রাজনীতি

নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলের দুই শিবিরে টানাপোড়েন তীব্র।মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে সরে দাঁড়ানোর বার্তা দিয়েছে ঋতব্রত শিবির। ৬ অক্টোবরের ভোটের আগে বাড়ছে রাজনৈতিক জল্পনা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলের অন্দরে রাজনৈতিক জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে। একদিকে ‘আসল তৃণমূল কংগ্রেস’ এবং জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখনও বাকি। অন্যদিকে,ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার সরাসরি চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হলে তাঁদের শিবির নির্দ্বিধায় সরে দাঁড়াতে প্রস্তুত। এর আগে দলের নেতা আখরুজ্জামানও একই বার্তা দিয়েছিলেন। তাঁর দাবি, নন্দীগ্রাম থেকে জিততে না পারার মমতার ‘অপূর্ণ স্বপ্ন’ পূরণে তাঁরা প্রার্থী প্রত্যাহার করতে প্রস্তুত।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই চ্যালেঞ্জের পিছনে কৌশলগত হিসাবও থাকতে পারে। ‘আসল তৃণমূল’ ইস্যুর নিষ্পত্তি না হলে নন্দীগ্রাম ও রেজিনগরে নির্দল প্রার্থী দেওয়ার সম্ভাবনা নিয়েও জল্পনা রয়েছে। ফলে ৬ অক্টোবরের উপনির্বাচনের আগে দুই শিবিরের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।