শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
21:45:20 | কলকাতা

তারকা-সন্তান হওয়ার চাপ,ব্যর্থতা পেরিয়ে নিজের পরিচয় গড়েছেন তুষার কাপুর

বিনোদন

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউড অভিনেতা জিতেন্দ্রর ছেলে হিসেবে ক্যারিয়ারের শুরু থেকেই বাড়তি প্রত্যাশার চাপ অনুভব করেছিলেন তুষার কাপুর। সম্প্রতি নিজের পেশাগত জীবনের শুরুর দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি জানান, বাবার মতো সফল অভিনেতার সন্তান হওয়ার কারণে তাঁর প্রতিটি পদক্ষেপই ছিল নজরে। ফলে সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও তাঁকে মানসিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছে।

তুষার কাপুরের অভিনয়জীবনে একাধিক সিনেমা প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। তবে সেই ব্যর্থতাকে তিনি থেমে যাওয়ার কারণ হিসেবে দেখেননি। বরং সময়ের সঙ্গে নিজের অভিনয়ধারা ও কাজের পছন্দে পরিবর্তন এনে দর্শকের কাছে আলাদা পরিচয় তৈরি করার চেষ্টা করেছেন। তুষারের কথায়, পরিবারে বড় তারকা থাকলেও নিজের জায়গা তৈরি করতে হলে পরিশ্রম,ধৈর্য এবং ধারাবাহিকতাই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।