শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
18:18:52 | কলকাতা

বেহাল ইটের রাস্তা নিয়ে ক্ষোভ,কংক্রিট রাস্তার দাবিতে সরব সন্দেশখালির গ্রামবাসী

জেলা ভিত্তিক সংবাদ

সন্দেশখালির মনিপুরে মিলন বাজার থেকে আমিন সরদারের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার বেহাল ইটের রাস্তা। দ্রুত সংস্কার ও কংক্রিট রাস্তার দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

হাসানুজ্জামান,মানুষের মতামত: সন্দেশখালির মনিপুরে মিলন বাজার থেকে আমিন সরদারের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটারবেহাল ইটের রাস্তা। দ্রুত সংস্কার ও কংক্রিট রাস্তার দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

মনিপুর অঞ্চলের মিলন বাজার থেকে আমিন সরদারের বাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার ইটের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ-বহুদিন এলাকার পঞ্চায়েতের প্রধান থেকে মেম্বার সবাইকে একাধিক বার জানিয়েও কোনো সমাধান হয়নি । বামফ্রন্টের আমলে একবার এই রাস্তায় ইট বসানো হয়েছিল। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও রাস্তার আর সংস্কার হয়নি।

রাস্তার বেহাল দশায় সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। দ্রুত রাস্তা সংস্কার করে কংক্রিটের রাস্তা তৈরির দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক। আর এই দাবিতেই তাদের বিক্ষোভ ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।