শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
18:18:52 | কলকাতা

লেকটাউনে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, সুজিত বসুর ছেলের রেস্তোরাঁয় অনিয়মের অভিযোগ

kolkata

লেকটাউনের তিন রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান। মাংস-মাছ-সহ একাধিক খাদ্যসামগ্রী বাজেয়াপ্তের দাবি।খাদ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগে চাইনিজ কুইজিন দু’দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তপন রায়,মানুষের মতামত:লেকটাউনে তিনটি রেস্তোরাঁয় অভিযান চালাল বিধাননগর পুরনিগমের খাদ্য সুরক্ষা দফতর। এর মধ্যে ছিল সিমলা বিরিয়ানি এবং প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলের দুটি রেস্তোরাঁ—চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবা। অভিযানে বেশ কিছু খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়।

আধিকারিকদের দাবি, চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবায় প্রায় ৫০-৬০ কেজি মাংস ও মাছ ফ্রিজে মজুত ছিল। অভিযোগ, সেগুলির কয়েকটি বেশ কয়েকদিনের পুরনো এবং কোথাও মাংসে ছত্রাকও দেখা যায়। পাশাপাশি মসলা, ভিনিগার ও আইসক্রিম খোলা অবস্থায় রাখা হয়েছিল বলে দাবি আধিকারিকদের।

বাজেয়াপ্ত খাদ্যসামগ্রী ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চাইনিজ কুইজিন রেস্তোরাঁটি দু’দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে খাদ্য সুরক্ষা দফতর। অভিযানে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।