শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
17:28:56 | কলকাতা

দিঘা যাওয়ার পথেই বিপত্তি!নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা,আহত কলকাতার একাধিক পর্যটক

Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

কলকাতা থেকে দিঘা যাওয়ার পথে ১১৬বি জাতীয় সড়কে হেঁড়িয়ার কাছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় মারুতি গাড়িতে ধাক্কা পর্যটকদের গাড়ির। আহত হন কলকাতার বেশ কয়েকজন পর্যটক।

রাজকুমার বেরা,মানুষের মতামত:কলকাতা থেকে দিঘা বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকদের একটি গাড়ি। শুক্রবার দিঘা–নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে হেঁড়িয়া উদাখালির কাছে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দিঘার দিকে যাওয়ার সময় পর্যটকদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি স্থানীয় মারুতি গাড়ির পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে পর্যটকদের গাড়িতে থাকা কলকাতার বেশ কয়েকজন পর্যটক জখম হন।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে

হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহত পর্যটকদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।দুর্ঘটনার জেরে ১১৬বি জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।