শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
16:49:34 | কলকাতা

সিলিন্ডার বাস্ট,নাকি মজুত বিস্ফোরক?বারুইপুরে তৃণমূল নেতার বাড়ির বিস্ফোরণে রহস্য

জেলা ভিত্তিক সংবাদ

বারুইপুরের উত্তরভাগে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। পুলিশের প্রাথমিক দাবি, সিলিন্ডার বিস্ফোরণ। তবে স্থানীয়দের অভিযোগ,বাড়িতে মজুত ছিল বোমা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

ইয়াম উদ্দিন সাহজি, মানুষের মতামত: বারুইপুরের উত্তরভাগ লালপোল এলাকায় তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডলের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক দাবি, সিলিন্ডার বাস্ট করেই এই বিস্ফোরণ ঘটেছে।

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বাড়িতে ব্যাপক পরিমাণে বোমা মজুদ ছিল!এলাকাবাসীদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে তৃণমূল নেতা দ্বিজেন মণ্ডল ‘রাসলীলা’ চালাতেন। এমনকি এলাকার বিজেপি কর্মীদের উপর হামলার উদ্দেশ্যেই সেখানে বোমা মজুদ করা হয়েছিল বলেও অভিযোগ স্থানীয়দের। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির নিচের অংশ প্রায় ধূলিসাৎ হয়ে যায়। পাশাপাশি আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় থানার পুলিশকর্মীরা। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং বাড়িতে কোনও বিস্ফোরক মজুদ ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।