শালবনি জমি জালিয়াতি মামলায় গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ, মেদিনীপুর আদালতে সুমিত রায়

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:শালবনির জমি জালিয়াতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সুমিত রায়কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিআইডি। শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। সমিত রায়কে আদালতে নিয়ে আসার আগে থেকেই চত্বরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সিআইডির একটি দল তাঁকে নিয়ে মেদিনীপুর আদালত চত্বরে পৌঁছয়। এরপর তাঁকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। মামলার তদন্তে জমি সংক্রান্ত নথি,লেনদেন এবং অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।সুমিত রায়ের গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। আদালতে তাঁকে পেশ করে তদন্তের অগ্রগতি এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিআইডির তরফে বিস্তারিত জানানো হতে পারে বলে জানা যাচ্ছে। মামলায় আরও কেউ জড়িত কি না,তা নিয়েও তদন্ত চালাচ্ছে সিআইডি।
