বাগেশ্বর বাবার আমিষ মন্তব্যে বিতর্ক,ছবি পোড়ানোর ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
বাগেশ্বর বাবার আমিষ মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যেই ভবানীপুরে তাঁর ছবি পোড়ানোর ঘটনায় কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বাগেশ্বর বাবার আমিষ নিয়ে মন্তব্যকে ঘিরে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বক্তব্যের প্রতিবাদে আমিষভোজী বাঙালি-হিন্দুদের একাংশ সরব হয়েছেন। এই পরিস্থিতিতে বিধানসভায় বিষয়টি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, রাজ্যে একজন ধর্মগুরু এসেছিলেন এবং তিনি নিজের মতামত জানিয়েছেন।সেই মত গ্রহণ করবেন কি না, তা সম্পূর্ণ মানুষের ব্যক্তিগত বিষয়। কারও উপর কোনও কিছু চাপিয়ে দেওয়া হয়নি বলেও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।
তবে ভবানীপুর থানার সামনে ওই ধর্মগুরুর ছবি পোড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।তিনি পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন,যারা ছবি পোড়ানোর ঘটনায় জড়িত,তাঁদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন আলোচনা।
