শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
16:55:48 | কলকাতা

ইরান যুদ্ধ থামাতে মরিয়া ট্রাম্প?নির্বাচনের আগে শান্তির বার্তা,তবু কাটছে না উত্তেজনা

Recent Newsআন্তর্জাতিক

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:গত ছয় মাস ধরে আমেরিকা ও ইরানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে দাবি করা হচ্ছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনার পাশাপাশি একাধিক মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। পাল্টা হামলায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। একাধিক শান্তি বৈঠক হলেও মেলেনি স্থায়ী সমাধান।

এরই মধ্যে যুদ্ধের অবসান নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের তিনি জানান, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ের মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ মেটানোর চেষ্টা চালাবে আমেরিকা। তবে সবকিছু তাদের নিয়ন্ত্রণে নেই বলেও মন্তব্য করেন তিনি। আলোচনায় ফিরতে ওয়াশিংটন প্রস্তুত, কিন্তু ইরানকেও সংযত হতে হবে বলে বার্তা দিয়েছেন ট্রাম্প।

এদিকে সাম্প্রতিক সংঘাত ও পাল্টা হামলায় চাপ বাড়ছে মার্কিন প্রশাসনের উপর। যুদ্ধের আবহে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ বাড়ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।