ঘরের মাঠে অঘটনের ভয়!সাবাহ এফকের সামনে কি জেগে উঠবে পুরনো ‘রেড ডেভিলস’?

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:২০২৩-এর পর তিন বছর কেটে গেলেও ধারাবাহিকতার অভাব কাটিয়ে উঠতে পারেনি ‘রেড ডেভিলস’ ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সাম্প্রতিক মরশুমগুলিতে ব্যর্থতা ও হতাশাই যেন সঙ্গী হয়েছে ক্লাবটির। এবারও তিন ম্যাচ শেষে একাদশ স্থানে রয়েছে ইউনাইটেড।
আজ ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় ওল্ড ট্র্যাফোর্ডে আজারবাইজানের ক্লাব সাবাহ এফকের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উন্মাদনা। তবে সাম্প্রতিক ফর্মের কারণে বেঞ্জামিন সেস্ক ও ব্রুনো ফার্নান্দেজদের পারফরম্যান্স নিয়ে উদ্বেগও রয়েছে সমর্থকদের।
অন্যদিকে, বড় দলের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করতে মরিয়া সাবাহ এফকে। কোচ হুয়ান তোরেস গারিদোর নেতৃত্বে দলটি লড়াইয়ের জন্য প্রস্তুত। ফলে ওল্ড ট্র্যাফোর্ডে অঘটনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামনে ম্যানচেস্টার ডার্বি থাকায় এই ম্যাচে জয় আত্মবিশ্বাস ফেরানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে ইউনাইটেডের জন্য।
