শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
16:48:43 | কলকাতা

‘নারীর সিদ্ধান্ত, নারীরই অধিকার’,মাতৃত্ব বিতর্কে জোরালো বার্তা পরিণীতির

kolkata

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:অভিনেত্রী পরিণীতি চোপড়া সম্প্রতি তাঁর নতুন ছবি Shaque: Trust No One-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সমাজের প্রত্যাশা এবং অভিনেত্রীদের মাতৃত্ব নিয়ে চলা বিতর্ক নিয়ে মুখ খুললেন। তাঁর বক্তব্যে উঠে আসে, বিয়ের পর কিংবা মা হওয়ার পর একজন অভিনেত্রীর পেশাগত জীবন নিয়ে সমাজের তৈরি করা নানা ধারণা। পরিণীতির মতে, একজন নারীর ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তের সঙ্গে তাঁর কেরিয়ারকে সরাসরি যুক্ত করা উচিত নয়।

মাতৃত্ব কোনওভাবেই একজন অভিনেত্রীর প্রতিভা বা পেশাগত দক্ষতার মাপকাঠি হতে পারে না। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র জগতে অভিনেত্রীদের কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের প্রশ্ন ওঠে। সেই প্রেক্ষাপটে পরিণীতির বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ট্রেলার লঞ্চে তাঁর মন্তব্যকে ইতিমধ্যেই বলিউড মহলে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।