শুক্রবার, সেপ্টেম্বর 11, 2026
00:28:07 | কলকাতা

ভোটার তালিকা সংশোধন:বিএলওদের পারিশ্রমিকে বড় বরাদ্দ রাজ্যের

Recent News

ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজে নিযুক্ত বিএলওদের পারিশ্রমিক বাবদ ৩৮ কোটি ৮৭ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য।প্রতি বিএলও পাবেন ৫ হাজার টাকা।২১ জেলায় পাঠানো হয়েছে অর্থ।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR 2026-র কাজে নিযুক্ত বুথ লেভেল অফিসারদের (BLO) পারিশ্রমিক মেটাতে ৩৮ কোটি ৮৭ লক্ষ ৮৫ হাজার টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতি BLO-কে ৫ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

জেলা নির্বাচনী আধিকারিকদের হাতে বরাদ্দ অর্থ পাঠানো হচ্ছে। দ্রুত BLO-দের পারিশ্রমিক মিটিয়ে দিয়ে খরচের কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রতি বুথে একজন BLO-র হিসাবেই এই বরাদ্দ প্রযোজ্য। অতিরিক্ত BLO-দের জন্য এই অর্থ দেওয়া হবে না।

রাজ্যের ২১টি জেলার জন্য এই অর্থ বরাদ্দ হয়েছে। সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে দক্ষিণ ২৪ পরগনা—৪ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার টাকা। এরপর উত্তর ২৪ পরগনা ৪ কোটি ৩২ লক্ষ ৯০ হাজার টাকা এবং মুর্শিদাবাদ ২ কোটি ৯৪ লক্ষ ৭৫ হাজার টাকা। এছাড়াও হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,বীরভূম, পুরুলিয়া ও কোচবিহার-সহ বিভিন্ন জেলায় নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।