বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
23:28:20 | কলকাতা

সাফল্য থেকে সংগ্রাম—আজ বিয়ের অনুষ্ঠানে নেচে জীবিকা রাহুল রায়ের

বিনোদন

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:একসময় বলিউডের জনপ্রিয় মুখ ছিলেন অভিনেতা রাহুল রায়। কিন্তু ব্রেন স্ট্রোকের পর তাঁর জীবন ও কেরিয়ারে এসেছে বড় পরিবর্তন। সম্প্রতি নিজের আর্থিক পরিস্থিতি এবং কাজের লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা। তিনি জানিয়েছেন,এখন আগের মতো নিয়মিত সিনেমার কাজ পান না। জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকা এবং বিয়ের অনুষ্ঠানে নাচের মতো কাজও করতে হয় তাঁকে। শারীরিক অসুস্থতার ধাক্কা সামলে ফের স্বাভাবিক জীবনে ফিরতে তাঁকে দীর্ঘ লড়াই করতে হয়েছে।

রাহুলের কথায়,পরিস্থিতি যতই কঠিন হোক,তিনি কাজ করে নিজের জীবন চালিয়ে যেতে চান। তাঁর এই বক্তব্য ফের মনে করিয়ে দিয়েছে, জনপ্রিয়তা ও সাফল্যের আড়ালেও তারকাদের জীবনে কখনও কখনও কঠিন আর্থিক ও ব্যক্তিগত সংগ্রাম নেমে আসে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।