সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ,তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা—অভিযোগ অস্বীকার হাসিনা-কন্যার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরে আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগের তদন্ত চলছে।তবে অভিযোগগুলি অস্বীকার করেছেন তিনি। ২০২৩ সালে নির্বাচিত হন সায়মা।

স্নেহাশিস মুখার্জি, মানুষের মতামত:বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগের তদন্ত চলছে বলে জানা গেছে। চীন সফরে আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতার সনদে জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সম্পূর্ণ অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ।
২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলির ভোটে ডব্লিউএইচও-র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হন তিনি। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর কাজকর্ম নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে বলে অভিযোগ। এবার চীন সফরের ব্যয় এবং তাঁর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি নিয়ে তদন্ত শুরু হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট তথ্য ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
