বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
20:57:56 | কলকাতা

মুম্বই থেকে দিল্লি—রহমানের সুরের সফরে নতুন সংযোজন,বাড়ল কনসার্টের সংখ্যা

Recent Newsবিনোদন

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সঙ্গীতপ্রেমীদের জন্য সুখবর। জনপ্রিয় সুরকার ও গায়ক এ আর রহমান তাঁর ‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এ মুম্বই ও দিল্লির জন্য নতুন দুটি কনসার্টের তারিখ ঘোষণা করেছেন। আগামী ১ নভেম্বর মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে এবং ২১ নভেম্বর দিল্লির ব্যাকইয়ার্ড স্পোর্টস ক্লাবে তাঁর অনুষ্ঠান হবে।

প্রায় তিন ঘণ্টার এই বিশেষ অনুষ্ঠানে রহমানের দীর্ঘ সঙ্গীতজীবনের একাধিক জনপ্রিয় গান পরিবেশিত হবে। ‘রোজা’, ‘বম্বে’ ও ‘দিল সে’-র মতো জনপ্রিয় ছবির গান থেকে শুরু করে তাঁর সাম্প্রতিক সৃষ্টিও থাকছে অনুষ্ঠানে। দিল্লিতে এটিই ‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর প্রথম অনুষ্ঠান।

অনুরাগীদের বিপুল আগ্রহের কারণেই নতুন এই দুই তারিখ যোগ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। মুম্বইয়ে রহমানের প্রত্যাবর্তন এবং দিল্লিতে প্রথম অনুষ্ঠান—দুই নিয়েই ইতিমধ্যেই সঙ্গীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।