স্কুলে বল খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত পঞ্চম শ্রেণির ছাত্র,মহিষাদলে চাঞ্চল্য
মহিষাদলের তাজপুর হাইস্কুলে বল খেলতে গিয়ে একতলা ছাদ থেকে পড়ে আহত পঞ্চম শ্রেণির ছাত্র প্রিয়াংশু মল্লিক।তমলুক মেডিকেল কলেজে চিকিৎসাধীন, অবস্থা স্থিতিশীল।

রাজকুমার বেরা,মানুষের মতামত:স্কুলে বল খেলতে গিয়ে একতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত হল পঞ্চম শ্রেণির এক ছাত্র। ঘটনাটি ঘটেছে মহিষাদলের তাজপুর হাইস্কুলে। আহত ছাত্রের নাম প্রিয়াংশু মল্লিক। তার বাড়ি মাধবপুর এলাকায়।
জানা গিয়েছে, স্কুলে দুই সহপাঠী বল নিয়ে খেলছিল। সেই সময় আচমকাই ছাদে পা পিছলে নীচে পড়ে যায় প্রিয়াংশু। ঘটনায় স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে মহিষাদল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে সেখানেই চিকিৎসাধীন প্রিয়াংশু। প্রাথমিকভাবে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। সে কথা বলতে পারছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ।
