বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
17:26:54 | কলকাতা

মাঠে গরুকে জল দিতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু মহিলার,গুরুতর আহত আরও এক

জেলা ভিত্তিক সংবাদ

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:মাঠে গরুকে জল দিতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও এক মহিলা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গাদং-১ গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া এলাকায়।

মৃতের নাম রত্না রায় (৪২)। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির কাছে মাঠে গরুকে জল দিতে গিয়েছিলেন তিনি। আচমকা বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রত্না। পরে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। একই ঘটনায় আহত অনিতা দেবনাথকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।