বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
17:26:54 | কলকাতা

বলিউডে দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতি,বিশেষ পুরস্কারে সম্মানিত রানি মুখার্জি

বিনোদন

তপন রায়,মানুষের মতামত:অভিনয় জীবনে একের পর এক উল্লেখযোগ্য চরিত্রে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী রানি মুখার্জি। এবার তাঁর ঝুলিতে যোগ হল আরও এক সম্মান। ২০২৬ সালের মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁকে দেওয়া হল ‘রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’।

মহারাষ্ট্রের চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে বলিউডে অভিনয়ের মাধ্যমে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন রানি। বিভিন্ন ধরনের চরিত্রে তাঁর অভিনয় বারবার প্রশংসিত হয়েছে।

এই বিশেষ পুরস্কার পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি অভিনেত্রীর অনুরাগীরা। পুরস্কারটি তাঁর দীর্ঘ অভিনয়জীবনের অবদানের আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।