বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
16:46:05 | কলকাতা

চাউমিন কারখানায় আগুন!ঘন ধোঁয়ায় আতঙ্ক পোকাইজোতে

জেলা ভিত্তিক সংবাদ

শিলিগুড়ির পোকাইজোতে চাউমিন কারখানায় আগুন। ধোঁয়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন।কারখানায় দাহ্য সামগ্রী থাকায় আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে।

তপন রায়,মানুষের মতামত:শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চম্পাসারির পোকাইজোত এলাকায় একটি চাউমিন কারখানায় বৃহস্পতিবার আগুন লাগার ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই এলাকায় হইচই পড়ে যায় এবং দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বিভাগের ৩টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পাশাপাশি, প্রধাননগর থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে| জানা গিয়েছে, কারখানার ভিতরে চাউমিন তৈরির বিভিন্ন সামগ্রী, প্লাস্টিকসহ অন্যান্য দাহ্য জিনিসপত্র থাকায় আগুন পুরোপুরি নেভাতে কিছুটা সময় লাগছে। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ভিতরে থাকা সামগ্রীতে আগুন ও ধোঁয়া থাকায় সম্পূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগতে পারে।

এদিকে,এলাকাজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।