বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
16:48:19 | কলকাতা

যোগীকে ঠেকাতে বিরোধী ঐক্যের ডাক,সিজেপিকে পাশে পেতে সক্রিয় অখিলেশ

আন্তর্জাতিকরাজনীতি

বিজেপি বিরোধী রাজনীতিকে আরও শক্তিশালী করতে সিজেপিকে ইন্ডিয়া জোটের সঙ্গে যুক্ত করার উদ্যোগ অখিলেশ যাদবের।রাহুল গান্ধীর সঙ্গেও চলছে আলোচনা, লক্ষ্য উত্তরপ্রদেশে বিজেপিকে চাপে ফেলা এবং বিরোধী ঐক্য সুদৃঢ় করা।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:সমাজবাদী পার্টির নেতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ককরোজ জনতা পার্টি বা সিজেপিকে আগামী দিনে বিজেপি বিরোধী রাজনীতির স্বার্থে ইন্ডিয়া জোটে শামিল করার চেষ্টা শুরু করেছেন। তিনি এ নিয়ে ইতিমধ্যে দলের নেতা অভিজিৎ দীপকে সৌরভ দাস সহ অনেকের সঙ্গে কথা বলেছেন। এর আগেই বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল যে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব যন্তর মন্তরে ককরোজ জনতা পার্টির আন্দোলন চলার সময় নানাভাবে সহায়তার হাত বাড়িয়ে ছিলেন। উত্তর প্রদেশ থেকে সমাজবাদী পার্টির তরুণ ব্রিগেডকে নয়াদিল্লিতে পাঠানো হয়েছিল। একই সঙ্গে হরিয়ানা ও পাঞ্জাব থেকে আম আদমি পার্টির ক্যাডাররাও সিজেপির আন্দোলনের সমর্থনে দিল্লি গিয়েছিল। সিপিএমের প্রবীণ নেত্রী বৃন্দা কারাতও গ্যাঁট হয়ে বসেছিলেন সিজেপির আন্দোলনের ধর্নামঞ্চে। সিপিএম সিপিআইএমএল লিবারেশন সহ নানা বামপন্থী ও অতি বামপন্থী দলগুলিও সিজেপির যন্তর-মন্তর ধরনা আন্দোলন ও নানা বিক্ষোভ অভিযানে অংশ নিয়েছিল। সিজেপিকে রাজনৈতিক কারণেই অখিলেশ যাদব ইন্ডিয়া জোটে আনতে চাইছেন। এক্ষেত্রে কংগ্রেস নেতা তথা সংসদের বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর নীতিগত কোন আপত্তি নেই। কংগ্রেস ও সমাজবাদী পার্টি উভয়ই মনে করছে যে আগামী লোকসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশ হলো আসল অগ্নি পরীক্ষা। উত্তর প্রদেশে ভারতীয় জনতা পার্টির কে পরাজিত করা সম্ভব হলে এবং যোগী আদিত্যনাথকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হলে ভারতীয় রাজনীতির ব্যাপক পরিবর্তনের সূচনা হয়ে যাবে। এর ধাক্কায় আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষে 29 এর লোকসভা নির্বাচনে ক্ষমতায় ফেরার দুষ্কর হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কংগ্রেস ও সমাজবাদী পার্টির নেতারা তাই সিজেপির নেতা কর্মী সমর্থকদের বিজেপি বিরোধিতার ব্যাপকতায় ইন্ডিয়া জোটে শামিল না হলেও ইন্ডিয়া জোটকে তারা যাতে সমর্থন করেন তার জন্য চেষ্টা শুরু করেছেন। অখিলেশ যাদবের পাশাপাশি রাহুল গান্ধীর সঙ্গেও অভিজিৎ দীপকে সৌরভ দাস সহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথাবার্তা চলছে। দলের শীর্ষ নেতারা মনে করছেন যে রাষ্ট্রীয় স্তরে ইন্ডিয়া জোটকে সমর্থন করাই যেতে পারে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।