সইফের ‘হাইওয়ান’, করিনার ‘দায়রা’—প্রচারে কেন আলাদা পথে দম্পতি?

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:নিজেদের আগামী ছবির প্রচারে ব্যস্ত সইফ আলি খান ও করিনা কাপুর খান। সইফ বর্তমানে অক্ষয় কুমারের সঙ্গে অভিনীত ‘হাইওয়ান’ ছবির প্রচারে ব্যস্ত। অন্যদিকে করিনা তাঁর নতুন ছবি ‘দায়রা’ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন। তবে ব্যস্ততার মধ্যেও দু’জনই নাকি নিজেদের প্রচারসূচি এমনভাবে সাজাচ্ছেন, যাতে একে অপরের ছবির প্রচারে কোনওভাবে ছেদ না পড়ে।
একটি প্রতিবেদনে সূত্রের দাবি, সইফ ও করিনা বরাবরই প্রচারের সময়সূচি সমন্বয় করে চলেন। বিশেষ করে তাঁদের দুই ছেলে তৈমুর ও জেহের প্রয়োজনের সময় যাতে বাবা-মায়ের অন্তত একজনকে পাশে পাওয়া যায়, তা নিশ্চিত করতেই এই পরিকল্পনা।
এদিকে পরিবারের অন্য সদস্যরাও ব্যস্ত। শর্মিলা ঠাকুর ও কুণাল খেমুর ‘ভাইব’ ছবিও মুক্তির অপেক্ষায়। কুণালের ছবি আবার করিনার ‘দায়রা’র সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হতে চলেছে।
